দুই হাতে অস্ত্র নিয়ে বিজেপি নেতার ‘মাতাল’ নাচ : ভারতজুড়ে সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক

দু’হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ফিল্মি কায়দায় মাতাল এক বিজেপি নেতার নাচ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতের উত্তরাখণ্ডের কানপুর আসনের বিধায়ক কুনওয়ার প্রণব সিংয়ের এই আপত্তিকর ভিডিও নিয়ে বইছে সমালোচনার ঝড়। এ নিয়ে অস্বস্তিতে উত্তরাখণ্ডের বিজেপি। খবর জি নিউজের।

ভিডিওতে দেখা গেছে, ঐ বিধায়ক আগ্নেয়াস্ত্র হাতে হিন্দি ছবির গানের তালে নাচের ফাঁকে মদের গ্লাসে চুমুক দিচ্ছেন। তার দু’হাতে ছোট-বড় রাইফেল ও পিস্তল মিলিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র রয়েছে। এসময় তাকে ঘিরে নাচছেন আরও তিন-চার জন।

এ ঘটনার নেপথ্য কারণ হিসেবে ভারতীয় গণমাধ্যম জানায়, বিজেপির এই নেতা সম্প্রতি পায়ে অস্ত্রোপচার সেরে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর নিজের ঘনিষ্ঠ অনুগামীদের নিয়ে এভাবে আনন্দ-ফুর্তিতে মাতেন।

এই ঘটনার মাস খানেক আগে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন এই বিজেপি সাংসদ।এই ঘটনায় দিল্লির চাণক্যপুরি থানায় প্রণব চ্যাম্পিয়নের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন ওই সাংবাদিক। এ ঘটনায় প্রণবকে তিন মাসের জন্য বরখাস্ত করে রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি।

আগের সংবাদরাজধানীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের পা বিচ্ছিন্ন
পরবর্তি সংবাদদিনাজপুরে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে আলিম মাদরাসার শিক্ষক বরখাস্ত