দরিদ্রদের মাঝে হেদায়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

নবীনগর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হেদায়া ফাউন্ডেশনের পক্ষ থেকে নবীনগর উপজেলার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গত ১৪ জুন বুধবার বিশিষ্ট দানবীর মতিন ভূইয়া সিপিএ-এর ব্যবস্থাপনায় দরিদ্রদের হাতে ঈদ সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের পরিচালক হাফেজ মাওলানা সানাউল্লাহ। এসময় উপস্থিত ছিলেন রাইট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আনসারুল হক ইমরান, হেদায়া ফাউন্ডেশন বিটঘর ইউনিয়ন শাখার আহবায়ক মুফতী নুরুল্লাহ, সদস্য সচিব কাজী ঈমানুল হক এনাম, সদস্য নাদিম আহমদ, ফায়জুল ইসলাম শাহরু, সারোয়ার আহমদ প্রমুখ। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লাচ্ছা সেমাই, সোয়াবিন তেল, সাবান, পাউডার দুধ ইত্যাদি। এসব সামগ্রী বিতরণকালে মাওলানা সানাউল্লাহ বলেন, সামাজিক এবং মানবিক দায়বদ্ধতা থেকে সমাজের সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষের সেবায় হেদায়া ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। মাওলানা আনসারুল হক ইমরান বলেন, আমার নিজ গ্রাম বিটঘরের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোয় হেদায়া ফাউন্ডেশনের পরিচালক মাওলানা সানাউল্লাহসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। হেদায়া ফাউন্ডেশন-এর এই খেদমতকে রাব্বুল আলামিন কবুল করুন।

আগের সংবাদদেশবাসী ও মুসলিম উম্মাহকে মুফতী ফয়জুল্লাহ এর ঈদের শুভেচ্ছা
পরবর্তি সংবাদদেশবাসীকে হাসানাত আমিনীর ঈদ শুভেচ্ছা