গরুর মাংসের স্যুপ খাওয়ায় উগ্র হিন্দুরা কোপালো মুসলিম যুবককে

আন্তর্জাতিক ডেস্ক

রেস্তোরাঁয় গরুর মাংসের স্যুপ খাওয়ায় ধারালো অস্ত্র এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে এক মুসলিম যুবককে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। তামিলনাড়ুর নাগাপত্তিনমে ঘটেছে এ ঘটনা। আহত ব্যক্তির নাম মহম্মদ ফৈজান।

গত ৯ জুলাই রেস্তোরাঁয় গিয়ে গরুর মাংসের স্যুপ খাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলেন ফৈজান । তার পোস্টটি নজরে আসে হিন্দু মাক্কাল কাটচি দলের এক সদস্যের। এরপর হঠাৎ ফৈজানের বাড়িতে চড়াও হয় বেশ কয়েকজন যুবক। কিছু বুঝে ওঠার আগেই ফৈজানকে ঘিরে বেধড়ক মারধর করে তারা। ধারালো অস্ত্র এবং লোহার রড দিয়ে তার উপর হামলা চালানো হয়। রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে লুটিয়ে পড়েন ফৈজান।

ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ার আগে হামলাকারী হিন্দুরা জানায়, ফৈজান গোমাংস খেয়ে অপরাধ করেছে। সে জন্যই এ হামলা।

ফৈজানের অভিযোগের ভিত্তিতে পুলিশ দীনেশ কুমার, গণেশ কুমার, মোহন কুমার-সহ মোট চার যুবককে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

 

আগের সংবাদঅকেজো হয়ে গেছে এরশাদের কিডনি লিভার
পরবর্তি সংবাদইউক্রেনে আইন পাশ : ইনজেকশনে ধ্বংস করা হবে ধর্ষকের যৌন ক্ষমতা