গাজায় ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে ইসরাইলের হামলা, আহত ৫৫

আন্তর্জাতিক ডেস্ক

ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় গাজায় ৫৫ ফিলিস্তিনি আহত হয়েছেন।

শুক্রবার (১২ জুলাই) গাজা সীমান্তে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে সরাসরি গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে ইহুদিবাদী ইসরাইলী বাহিনী। প্রায় ষোল মাস যাবত গাজার সীমান্তে ফিলিস্তিনিরা তাদের ঘরে ফিরে যেতে বিক্ষোভ করে যাচ্ছেন, যেখান থেকে ৭০ বছর পূর্বে তাদেরকে জোরপূর্বক বের করে দেয়া হয়েছিলো। সেসময় প্রায় সাড়ে সাত লক্ষ ফিলিস্তিনি বাস্তুহারা হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উক্ত হামলায় সরাসরি গুলিবিদ্ধ হয়েছেন ৩৩ জন। হতাহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ মার্চ থেকে বিক্ষোভ শুরু হওয়ার পর গাজায় অন্তত ২১০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ১৮ হাজারেরও বেশি আহত হয়েছেন।

আগের সংবাদ‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা’ বিষয়ক সম্মেলনে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
পরবর্তি সংবাদসোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ১০