ঘুষ দেয়া এবং নেয়া সমান অপরাধ : প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক

যে ঘুষ নেয় সে যেমন অপরাধী, যে ঘুষ দেয় সে-ও সমান অপরাধী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল থেকে মন্ত্রণালয়গুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির কারণে যেনো কোনো কাজ ব্যাহত না হয়। দুর্নীতির কারণে যদি সব অর্জন নষ্ট হয়ে যায় তবে সেটা হবে খুব দুঃখজনক। খালি ঘুষ নিলেই না, যে ঘুষ দেবে সে-ও সমান অপরাধী। সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করার ফলাফল দেশ পাচ্ছে, দেশের মানুষ পাচ্ছে। শুধু নির্দিষ্ট কর্মঘণ্টা নয়, কর্মঘণ্টার বাইরেও তারা রাত-দিন পরিশ্রম করছেন। যে কারণে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই।

বাজেটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা যে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট দিয়েছি। এটা অনেকে ভাবতেও পারেনি। তবে আমাদের এটা লক্ষ্য ছিলো অনেক আগে থেকে। আমাদের সাবেক অর্থমন্ত্রীর সাথে এ নিয়ে অনেক অলোচনা করেছি। তবে এবার আমরা পেরেছি। আমাদের এই জায়গাটা ধরে রেখেই এগোতে হবে। বাংলাদেশ এখন অনেক দেশের কাছে শিক্ষণীয় দেশ হিসেবে গ্রহণযোগ্য।

আসন্ন বন্যা মোকাবিলায় সব ধরণের প্রস্তুতি আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বন্যা যেমন ক্ষতি করে তেমন আশীর্বাদ হিসেবেও আসে। কারণ আমরা দেখেছি প্রতিবার বন্যার পর আমাদের ফসল আরও বেশি ফলে। তবে বন্যা যেনো ক্ষতির কারণ না হয় সেজন্য বন্যা মোকাবিলায় আমাদের সব ধরণের প্রস্তুতি আছে।

আগের সংবাদইরানের ওপর আঘাত হানলে ইসরাইলকে দাঁতভাঙা জবাব দেয়া হবে : প্রতিরক্ষামন্ত্রী
পরবর্তি সংবাদভাইরাস জ্বর : লক্ষণ ও করণীয়