
ফাতেহ ডেস্ক
ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে আগামী ৩০শে জুলাই ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি পেশ করবে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ভারতসহ বিভিন্ন দেশে মুসলিম হত্যার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ প্রতিরোধের অংশ হিসেবে আগামী ৩০শে জুলাই ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
গতকাল শুক্রবার রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের এক দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবী। মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য থাকলে সকল ইসলাম বিদ্বেষী শক্তিগুলো এক মুহুর্তও টিকে থাকতে পারবে না। মধ্যপ্রাচ্যসহ মুসলিম দেশগুলোর অনৈক্যের কারণে ইয়াহুদী ও হিন্দুত্ববাদী উগ্রশক্তিগুলো মুসলমানদের সুকৌশলে হত্যা করছে। সৈয়দ ফয়জুল করীম বলেন, ভারত মুসলামনদের দেশ। ৭০০ বছর মুসলমানরা শাসন করেছে ভারতবর্ষকে।
