
আন্তর্জাতিক ডেস্ক
ট্যাটু আঁকাকে ইসলামে ‘হারাম’ বলা হয়েছে। সেই কারণে দলে দলে নিজেদের শরীর থেকে পূর্বের আঁকা ট্যাটু মুছে ফেলছেন ইন্দোনেশিয়ার জেলের বন্দীরা। কারাগারের ভেতরেই মুসলিমদের আচার-আচরণে মুগ্ধ হয়ে ইসলামের পথকে অনুসরণ করতে একবাক্যে প্রস্তুত তারা।
লেজার ট্যাটু করতে একজন মানুষের যেমন বেশ অর্থ যায়, তেমনি তুলতেও ভালো খরচ হয়। সেই কারণে ট্যাটু মুছতে বিনামূল্যে তাদের সহায়তা করছে অলাভজনক ধর্মীয় সংগঠন ‘গো হিরাজ’। সংগঠনটি লেজার ব্যবহার করে ট্যাটু তুলে নিতে কোনও অর্থ নিচ্ছে না।
বন্দীদের মধ্যে প্রথম ট্যাটু তোলার সিদ্ধান্ত নেন আমির নামের এক যুবক। জাহাজ ছিনতাই মামলায় ছয় বছর কারাদণ্ড হয়েছে তার। এ বিষয়ে আমির বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি গো হিরাজের কাছে কৃতজ্ঞ। তাদের কারণে ইসলামের পথে ফিরতে পারছি। এই বছরের শেষ দিকে সাজার মেয়াদ শেষ হবে। তার আগেই শরীরের বাকি ট্যাটুগুলো উঠিয়ে ফেলবো।’
আরএইচ/
