ভারতে মুসলিমদের ওপর নিপীড়নের তীব্র সমালোচনা করেছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

সংখ্যালঘু মুসলিমদের ওপর ক্রমবর্ধমান নিপীড়নের ঘটনায় ভারতের তীব্র সমালোচনা করেছে যুক্তরাজ্য। ভারতে মুসলিমদের ওপর সহিংস আক্রমণের ঘটনায় তদন্ত চালিয়ে ‘ভয়াবহ উদ্বেগজনক পরিস্থিতি’ ঠেকাতে ব্যবস্থা নিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ছায়া মন্ত্রিসভার এক সদস্য ।

ব্রিটেনের লেচেস্টারের দক্ষিণের একটি আসনের লেবার দলীয় এমপি জোনাথন অ্যাশওয়ার্থ দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের কাছে চিঠি লিখে ভারতে মুসলিম নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। চিঠিতে তিনি বলেছেন, এই ইস্যুতে ভারত সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে না। আমার আসনের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সদস্যদের মাধ্যমে আমি ভারতে চলমান সহিংস হামলার ব্যাপারে জেনেছি।’

বিট্রেনের ছায়া মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী জোনাথন বলেছেন, ‘ভারতের পরিস্থিতি চরম উদ্বেগজনক; সেখানে উদ্দেশ্যপ্রণোদিত ধর্মীয় হত্যাকাণ্ড, হামলা, দাঙ্গা, বৈষম্য, ভাঙচুর এবং সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের চর্চার অধিকারের ওপর কঠোর বিধি-নিষেধ রয়েছে। আমার সাংবিধানিক আসনের বাসিন্দারা উদ্বিগ্ন যে, ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতা মোকাবেলায় ভারতীয় সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।’

জোনাথনের এই চিঠির জবাবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘ভারতে সংখ্যালঘু মুসলিম নিপীড়নের ঘটনায় পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য ভারত সরকারের সঙ্গে কাজ করছি। আমাদের মুসলিম তরুণ ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের মাধ্যমে ১৫০ জন তরুণ ও ২০ জন শিক্ষককে নিয়ে কাজ চলছে। এই প্রকল্প ভারতের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে চালু রয়েছে।

আরএইচ/

আগের সংবাদহজের সার্বিক তত্ত্বাবধানে সৌদি যাচ্ছেন সিইসি কেএম নূরুল হুদাসহ ১০ সদস্যের প্রতিনিধি দল
পরবর্তি সংবাদভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিপোর্ট : পাকিস্তান পরমাণু অস্ত্রসম্ভার বাড়াচ্ছে