
রাকিবুল হাসান
উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘ইসকন’ কর্তৃক মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত, ভারতে ‘জয় শ্রীরাম’ শ্লোগান দিয়ে মুসলিম নির্যাতন ও হত্যার প্রতিবাদে বিশাল প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে মুসলিম ছাত্র জনতা ঐক্য পরিষদ হাটহাজারী।
আজ বৃহস্পতিবার আছরের পর হাটহাজারী ডাকবাংলো চত্বরে উক্ত প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল আনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ তথা ‘ইসকন’ তাদের ‘ফুড ফর লাইফ’ কর্মসূচীর আওতায় হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ে মুসলিম শিশু-কিশোরদের মাঝে হিন্দুত্ববাদের স্লোগান দিয়ে ‘কৃষ্ণ প্রসাদ’ বিতরণ করে।
গতকাল (১৭ জুলাই) বুধবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এর কঠোর সমালোচনা এবং তীব্র নিন্দা জানিয়ে আল্লামা বাবুনগরী বলেন,হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা অনুষ্ঠানের ‘কৃষ্ণ প্রসাদ’ মুসলিম শিশুদের মাঝে বিতরণ করে চরম দৃষ্টতা দেখিয়েছে উগ্রবাদী সংগঠন ইসকন। ‘হরে কৃষ্ণ, হরে রাম’ শ্লোগান দিয়ে এ প্রসাদ বিতরণ করে মুসলিম ধর্মীয় চেতনাবোধেও মারাত্মক আঘাত করেছে। মুসলমানদের ঈমান-আক্বিদার জায়গা থেকে এসব কুফরী শব্দ মুখে আনতে পারে না। হিন্দু সম্প্রদায়ের মানুষ পুণ্যের ভাবনা থেকে তাদের দেবতার নামে উৎসর্গকৃত খাবারের অবশেষ এসব প্রসাদ আহার করে থাকে। এই প্রসাদ আহার করা মুসলমানদের জন্য হারাম।
