নামাজরত মুসলিমদের ওপর ইসরাইলি বাহিনীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তুর্কি ভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক বুধবার তাদের ওয়েব পোর্টালে ফিলিস্তিনে নামাজরত মুসলিমদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার একটি ভিডিও আপলোড করেছে। ৩৩ সেকেন্ডের ওই ভিডিওটি এখন নেট দুনিয়ায় ভাইরাল। তবে ফিলিস্তিনের কোন এলাকায় এমন ঘটনা ঘটেছে তা উল্লেখ করা হয়নি।

ওই ভিডিওতে দেখা যায়, নামাজরত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাবাহিনী কাঁদানে গ্যাস ছুঁড়ে মারে। এ সময় এক ব্যক্তি গ্যাসের সেলটি লাথি মেরে ফেলে দেয়। এরপর আবার তারা গ্যাস সেল নিক্ষেপ করে। এতে তীব্র ধোয়ায় মুসল্লিরা নামাজ ছেড়ে দিতে বাধ্য হন। পরবর্তীতে কয়েকজন নামাজ পড়লেও ইমামসহ বাকিরা নামাজ ছাড়তে বাধ্য হন।

এ সময় একজনকে গ্যাসের ধোয়ার কারণে মাটিতে গড়াগড়ি খেতে দেখা যায়।

আগের সংবাদহারানোর সাত দিন, মক্কা‍য় এখনো খোঁজ মেলেনি বাংলাদেশী হাজীর
পরবর্তি সংবাদইস্টার সানডেতে হামলা করেছিল মাদক কারবারিরা: শ্রীলংকান প্রেসিডেন্ট