কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী আটক

আন্তর্জাতিক ডেস্ক

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধীকে আটক করেছে ভারতীয় পুলিশ। আজ শুক্রবার উত্তর প্রদেশের সোনভদ্রা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত পরিবারের সঙ্গে দেখা করতে যাবার পথে আটক করা হয় তাঁকে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, প্রিংয়াঙ্কার নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল সোনভদ্রা গ্রামের উদ্দেশে রওনা হন। পথে মির্জাপুরে পুলিশ তাকে বাধা দিলে রাস্তায় বসে পড়েন তিনি। পরে তাঁকে আটক করে নিয়ে যান পুলিশ।

আগের সংবাদকান্দাহারে পুলিশ সদরদপ্তরে তালেবানের হামলা, ১১ পুলিশ সদস্য নিহত
পরবর্তি সংবাদখালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও ‘কঠোর কর্মসূচি’র ঘোষণা বিএনপির