প্রিয়া সাহা ও ইসকনের বিরুদ্ধে মানববন্ধন মালফুজাতে শুরা ব্রাহ্মণবাড়ীয়া’র

ফাতেহ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা কর্তৃক বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ৩ কোটি ৭০ লাখ মানুষ গুম হয়ে যাওয়ার অভিযোগ করা ও ইসকন কর্তৃক চট্টগ্রামে বিভিন্ন স্কুলের মুসলিম ছাত্র ছাত্রীদের ‘হরে রাম’ স্লোগান দিয়ে প্রসাদ খাওয়াতে বাধ্য করার প্রতিবাদে মালফুজাতে শুরা ব্রাহ্মণবাড়ীয়া’র উদ্যোগে আজ রবিবার বাদ আসর স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাওলানা মাসউদুর রহমানের সভাপতিত্বে মাওলানা জসিমউদদীন ও সৈয়দ মো.কাশেম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মুফতি আব্দুর রহিম কাশেমী। বক্তব্য রাখেন মুফতি মোহাম্মদ এনামুল হাসান, মাওলানা জুনায়েদ কাশেমী, মাওলানা ইসহাক আল মামুন, মাওলানা নিয়ামুল ইসলাম সাদেকী, মুফতি রহমতুল্লাহ, গাজী আশরাফ আজহার, মুফতি ইয়াসিন আরাফাত নবীনগরী,হাফেজ আব্দুল কাফী, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা আশরাফুল ইসলাম প্রমূখ।

বক্তাগণ বলেন, ’হিন্দু, বোদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতনের যে অভিযোগ করেছেন তা কাল্পনিক, মিথ্যা-বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তার এই অভিযোগ বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তার এই মিথ্যা বানোয়াট বক্তব্য বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দিবে।

বক্তাগণ চট্রগ্রামের বিভিন্ন স্কুলের মুসলিম ছাত্র ছাত্রীদের ইসকন কর্তৃক প্রসাদ খাওয়াতে বাধ্য করার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ’বাংলাদেশে হিন্দু মুসলমানদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত করে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে ইসকন, হিন্দু বোদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও প্রিয়া সাহাদের মতো কিছু বিদেশিদের এজেন্ট আদাজল খেয়ে মাঠে নেমেছে। তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে শতবছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবান জানিয়ে এঁদেরকে নিষিদ্ধ করারও দাবি জানান।

অন্যথায় দেশের পরিস্থিতি ঘোলাটে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

আগের সংবাদসুস্থতার জন্য দৈনিক কত লিটার পানি খাবেন
পরবর্তি সংবাদইরানে মার্কিন গোয়েন্দা সংস্থার ১৭ গুপ্তচর আটক