
আন্তর্জাতিক ডেস্ক
মনুষ্যবিহীন মহাকাশযান চন্দ্রযান-২ সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে ভারত। সোমবার ক্ষণগণনা শেষে স্থানীয় সময় ২টা ৪৩ মিনিটে এ যানটি যাত্রা শুরু করেছে। গত সপ্তাহে চন্দ্রযান ২-এর উড়ান প্রযুক্তিগত সমস্যার কারণে স্থগিত করা হয়েছিল।
চাঁদের অদেখা অংশে পাঠানো হয়েছে চন্দ্রযান-২ কে। অপরদিকে, সেখানে নাসাও যাওয়ার উদ্যোগ নিচ্ছে৷ গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চন্দ্রাভিযানের নির্দেশ দিয়েছিলেন। চাঁদের ওই অন্ধকার অংশটি থেকে পাথর তুলে আনবে রোবট। সেই পাথর পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানা গেছে।
চন্দ্রযান-২ মিশনের গুরুভার সামলাচ্ছেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঙালি চাষীর ছেলে চন্দ্রকান্ত।
২০০১ সালে ভারতের মহাকাশ গবেষণা সংস্থাতে (ইসরো) যোগদান করেন চন্দ্রকান্ত। ক্রমশই নিজের কাজের মাধ্যমেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে হয়ে ওটনে চন্দ্রযান-২ অন্যতম প্রধান বিজ্ঞানী। চন্দ্রকান্তের ভাই শশীকান্তও একজন বিজ্ঞানী। তিনি বর্তমানে ইন্ডিয়ান স্পেস এজেন্সিতে কর্তব্যরত।
