সাধারণ মানুষকে নয়, দুর্নীতিবাজদের হত্যা করো : কাশ্মীরে স্বাধীনতাকামীদের বললেন গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীরের স্বাধীনতাকামীদের সাধারণ মানুষকে হত্যা না করে দুর্নীতিবাজদের মারতে বললেন রাজ্যের গভর্নর সত্য পাল মালিক।

রোববার কারগিল-লাদাখ টুরিজম ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন বক্তব্য দেন তিনি।

উদ্বোধনী ভাষণে, কাশ্মীরের সাবেক শাসকদের তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, বিভিন্ন সময়ে যারাই কাশ্মীর শাসন করেছে, তারাই জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে নিয়ে জমিয়েছে।

বক্তব্যে রাজ্যের স্বাধীনতাকামীদেরও কঠোর সমালোচনা করেন তিনি। তাদের সংগ্রামকে ব্যর্থ বলে অভিহিত করে গর্ভনর বলেন, সাধারণ মানুষকে হত্যা না করে কাশ্মীরের লুটেরাদের হত্যা করা উচিত। এই যে বাচ্চারা, তোমরা যারা বন্দুক তুলে নিচ্ছো-নিজেদের মানুষকে হত্যা করছ, নিরাপত্তা বাহিনীর সদস্যদের খুন করছ, কেনো করছ এসব? তাদেরকে হত্যা করো যারা কাশ্মীরের ধসম্পদ লুটপাট করেছে। তাদের কাউকে হত্যা করতে পেরেছো?’

গভর্নরের এমন বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কটাক্ষ কোরে বলেন, একজন দায়িত্ববান এবং সাংবিধানিক পদের অধিকারী ব্যক্তি দুর্নীতিগ্রস্ত রাজনীতিক হত্যা করার জন্য বিচ্ছিন্নতাবাদীদের বলেছেন। এ ধরনের কথা বলার আইনগত ভিত্তি কী, সে বিষয়ে গভর্নরের কাছে ব্যাখ্যাও চান ওমর আবদুল্লাহ।

আগের সংবাদছেলেধরা সন্দেহে গণপিটুনি নয়, কল করুন ৯৯৯ নম্বরে
পরবর্তি সংবাদকোরবানি পশুর চিকিৎসায় দুটি মেডিকেল টিম গঠন করেছে ডিএসসিসি