
ফাতেহ ডেস্ক
পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় পিকআপ ভ্যানের সাথে নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলেই নসিমনের চালক রাব্বি এবং পিকআপে থাকা দুই পোশাক শ্রমিক শাহাবুদ্দিন ও জাহাঙ্গীর নিহত হয়। এসময় আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে, চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের ২ নম্বর গেট অংশে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন- মো. আব্বাস ও মো. মুন্না। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন। এখনও তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
