হাফেজিয়া মাদরাসাছাত্রের মাথাবিহীন মরদেহ উদ্ধার

ফাতেহ ডেস্ক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আবির হোসেন (১১) নামে এক মাদরাসাছাত্রের মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত আবির হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামের প্রবাসী আলী হোসেনের ছেলে।

আজ বুধবার সকালে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের একটি মাদরাসার পার্শ্ববর্তী কেডিবি ইটভাটার পাশে ওই ছাত্রের মাথাবিহীন দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।

আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের নুরানি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় মাস ছয়েক আগে আবির হোসেন ভর্তি হয়। সেখানকার এতিমখানায় থাকত সে। মাদরাসার প্রধান মুহতামিম মুফতি মোহাম্মদ আবু হানিফ জানান, মঙ্গলবার এশার নামাজের সময় ওজু করতে বেরিয়ে ছেলেটি আর ফেরেনি। রাতেই পুলিশকে বিষয়টি জানানো হয়। বুধবার সকালে তার মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।

আগের সংবাদপ্রিয়া সাহার বিরুদ্ধে এনজিওর অর্থ আত্মসাতের অভিযোগ
পরবর্তি সংবাদবৃটেনের প্রধানমন্ত্রী হলেন ইসলাম বিদ্বেষী বরিস জনসন