গুজব প্রতিরোধে প্রধানমন্ত্রীর পাঁচ নির্দেশনা

ফাতেহ ডেস্ক

লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে গুজব এবং আইন নিজের হাতে তুলে নেয়ার ব্যাপারে আওয়ামী লীগকে সক্রিয় করার নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, সেতু মন্ত্রীকে এ ব্যাপারে ৫ দফা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

১. প্রত্যেক এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দর কাছে অবিলম্বে বার্তা দিতে হবে যে, এ ধরনের গুজব এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার ব্যাপারে তারা যেন সতর্ক থাকে এবং জনগণের পাশে গিয়ে যেন তাদের সচেষ্ট করে। জনগণকে যেন তারা সচেতন হতে সহায়তা করে।

২. প্রত্যেক পাড়া মহল্লায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নাগরিক কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।

৩. স্কুলগুলোতে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে যৌথ সভা করার নির্দেশনা দিয়েছেন।

৪. প্রত্যেকটা পাড়া-মহল্লা, মসজিদ- মন্দিরে এ ব্যাপারে সচেতনতা তৈরির জন্য ইমাম, পুরোহিত বা পাদ্রীদের যেন আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

৫. আইনপ্রয়োগকারী সংস্থাকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ের মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরণের গুজব সন্ত্রাসকে প্রতিহত করবো। অতীতে যেমন আমরা অগ্নি সন্ত্রাস বা অরাজক পর্যায়ের পরিস্থিতি মোকাবেলা করেছি এবারও আওয়ামী লীগ একইভাবে আতঙ্ক থেকে জাতিকে মুক্তি দিবে।

আগের সংবাদ‘সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত না থাকলেও কাউকে সন্ত্রাসী ঘোষণা করা যাবে’
পরবর্তি সংবাদএ‌ডিস মশাও রোহিঙ্গাদের মতো পপুলেশ‌ন বাড়াচ্ছে : পরিবারকল্যাণ-মন্ত্রী