দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ব্রাহ্মণবাড়িয়ার একটি মসজিদ

ফাতেহ ডেস্ক

বুধবার রাতে বাহ্মণবাড়িয়ার মেড্ডা এলাকার শান্তিবাগ জামে মসজিদে দুর্বৃত্তদের দেওয়া আগুনে নামাজের কার্পেট ও খাটিয়াসহ মসজিদটির বেশ কিছু অংশ পুড়ে গেছে।

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে দেখেছে। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের তদন্ত টিম একটি মতামত দেবে।

এইচআর/

আগের সংবাদইস্যু হচ্ছে না দুইশ হজযাত্রীর হজ ভিসা
পরবর্তি সংবাদলক্ষ্মীপুরে গৃহবধূকে দলবেঁধে গণধর্ষণ