উত্তর ওয়াজিরিস্তান ও বেলুচিস্তানে স্থানীয়দের পৃথক দুই হামলায় ১০ পাক-সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় এলাকা এবং বেলুচিস্তানে স্থানীয় সসস্ত্র একটি দলের পৃথক দুটি হামলায় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তাসহ ১০ সদস্য নিহত হয়েছেন। শনিবার দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখার বরাতে ডন অনলাইনের খবরে এমন খবর পাওয়া গেছে।

উত্তর ওয়াজিরিস্তান জেলার গুরবাজ এলাকার কাছে টহল দল লক্ষ্য করে আফগান সীমান্ত থেকে এলোপাতাড়ি গুলি করা হলে সেনাবাহিনীর ছয়জন সদস্য নিহত হন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, সীমান্ত থেকে পাকিস্তানি সেনাবাহিনীর সীমান্ত টহল দলকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়া হয়। সেখানেই ছয় সেনা নিহত হয়েছেন।

নিহতরা হলেন, হাবিলদার খালিদ, সিপাহি নাভিদ, সিপাহি বাচল, সিপাহি আলী রাজা, সিপাহি মোহাম্মদ বাবর ও সিপাহি আহসান।

দ্বিতীয় হামলার ঘটনা ঘটেছে বেলুচিস্তানে। সেখানে হাসবাব ও টুরবাটের মধ্যে অভিযান চালানোর সময় স্থানীয় সসস্ত্র গ্রুপ সীমান্ত বাহিনীর ওপর গুলি ছুড়লে চার জওয়ান নিহত হয়েছেন।

বেলুচিস্তানে নিহত সেনারা হলেন, ক্যাপ্টেন আকিব, সিপাহি নাদির, সিপাহি আতিফ ও সিপাহি হাফিজুল্লাহ।

আগের সংবাদআমেরিকার কাছে এবার ধর্মীয় আশ্রয় চাইবেন প্রিয়া সাহা
পরবর্তি সংবাদমিয়ানমারের প্রতিনিধিদলকে দেখে রোহিঙ্গাদের বিক্ষোভ, দেশে ফিরিয়ে নেবার জোর দাবি