কাশ্মীরে নতুন করে আরও ১০ হাজার ভারতীয় সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীরে ভারতের জবরদখলে থাকা অংশে আরও ১০ হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে ভারত।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ জোরালো করতে নতুন করে এ সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে অতিরিক্ত ওই সেনা পাঠানো হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণলায় সূত্রে জানা যায়, জম্মু-কাশ্মীরে এখন সামরিক-আধাসামরিক মিলিয়ে সাড়ে ৬ লাখের মতো ভারতীয় সৈন্য অবস্থান করছে।

এদিকে নতুন করে সেনা বৃদ্ধির বিষয়টিকে সন্দেহজনক বলে আখ্যায়িত করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

তিনি বলেন, এভাবে হঠাৎ সেনা মোতায়েনের কারণে কাশ্মীরি জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। কাশ্মীর একটি রাজনৈতিক সংকট, নতুন করে সেনা মোতায়েন কোনো সমাধানের পথ নয়।

আগের সংবাদকওমি মাদরাসা আধুনিকায়নের খসড়া প্রস্তাবে কী আছে?
পরবর্তি সংবাদএবার নদীতে পাওয়া গেল নারীর মাথাবিহীন মৃতদেহ