ভারতে একটি মাদরাসা থেকে তিন শিক্ষকসহ আটক ৭

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশের শামলি জেলায় মাদ্রাসায় অভিযান চালিয়ে ৪ জনকে পাকড়াও করেছে পুলিশ। জানা গেছে, চার অভিযুক্ত ভারতের নাগরিক নয়, তারা মায়ানমার থেকে এসেছে। তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে মাদ্রাসার ৩ শিক্ষককেও গ্রেফতার করা হয়েছে।

সোমবার শামলির মাদ্রাসায় হানা দিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ভিসা ও পাসপোর্ট মিলেছে। কয়েকবছর ধরে তারা শামলির মাদ্রাসায় শিক্ষকতা করছে বলে জানতে পেরেছে পুলিশ।

শামলির পুলিস সুপার অজয় কুমার জানান, বৈধ ভিসা ছাড়া এদেশে থাকছিল অভিযুক্তরা। ভুয়া পাসপোর্ট তৈরি করে ফেলেছিল তারা। অভিযুক্তরা হল, রিজওয়ান, নৌমান, ফুরকান ও আবদুল মজিদ। গত দুবছর ধরে অবৈধভাবে এদেশে থাকছিল তারা। বিদেশি নাগরকিদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মাদ্রাসার তিন শিক্ষককে। তারা হলেন, আশরাফ হুসেন, হনিফুল্লা ও ওয়াসিফ।

বিদেশি নাগরিক আইন ও ভারতীয় দণ্ডবিধির ধারায় সকলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

সূত্র : জি নিউজ

আগের সংবাদপাঠ্যপুস্তক থেকে ‘বিবর্তনবাদ’ প্রত্যাহারের দাবিতে জমিয়তের মানববন্ধন
পরবর্তি সংবাদযেসব কারণে মেরুদণ্ডের সমস্যা হতে পারে