ডেঙ্গু জ্বরে এবার পুলিশের এসআই কোহিনুরের মৃত্যু

ফাতেহ ডেস্ক

এবার ডেঙ্গু জ্বরের নির্মম শিকার হলেন পুলিশের এসআই কোহিনুর বেগম নীলা (৩৩)। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ছিল তার সর্বশেষ কর্মস্থল। বুধবার রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মোহাম্মদপুর সিটি হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা বলেন, রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে গত ২৯ জুলাই রাত ৯টায় তাকে গুরুতর অবস্থায় এ হাসপাতালে আনা হয়। এরপর থেকে থেকে তাকে আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্র রাখা হয়। বুধবার রাত ১টা ১৫ মিনিটের দিকে মারা যান তিনি।

এসআই কোহিনুর বেগমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে। তার দেড় বছর বয়সী এক ছেলেসন্তান রয়েছে।

সূত্রমতে, রাজারবাগ পুলিশলাইনসের ব্যারাক, মিরপুরসহ আশপাশের এলাকার বহু পুলিশ সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত পুলিশের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

আগের সংবাদকোরবানির ঈদ উপলক্ষে রাজধানীতে বসবে ২৩টি পশুর হাট
পরবর্তি সংবাদপশুর হাটে জালনোট যাচাইয়ের বুথ বসাতে নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের