ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে অগ্নিসংযোগকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি

ফাতেহ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া পূর্ব মেড্ডা শান্তিবাগ জামে মসজিদে অগ্নিসংযোগকারীদের গ্রেফতার, উগ্রবাদী হিন্দু সংগঠন ‘ইসকন’ নিষিদ্ধের দাবী এবং প্রিয়া সাহা কর্তৃক ডোনাল্ড ট্রাম্পের নিকট বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রদানের প্রতিবাদে আজ বুধবার বেলা ১১টায় এদারায়ে তালিমিয়্যাহ (কওমী মাদরাসা শিক্ষাবোর্ড) ব্রাক্ষণবাড়ীয়ার উদ্যোগে মেড্ডা থেকে কাউতলি পর্যন্ত বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তাগণ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। মুসলমান হিন্দুসহ বিভিন্ন ধর্মের অনুসারীরা সহাবস্থান করে আসছে দীর্ঘ সময় ধরে। কিন্তু আজ মুসলমান হিন্দু সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক উসকানি দিয়ে একটি মহল ধর্মীয় দাঙ্গা বাঁধিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র আর চক্রান্ত করে যাচ্ছে।

বক্তাগণ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মেড্ডা শান্তিবাগ জামে মসজিদে যারা অগ্নিসংযোগ করেছে তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। মসজিদে অগ্নিসংযোগকারীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে, অন্যথায় এর জন্য কোন প্রকারের বিশৃঙ্খলা সৃষ্টি হলে এর সকল দায়-দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।

স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি মোবারক উল্লাহর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কওমী মাদরাসা শিক্ষাবোর্ড এর সহ-সভাপতি আল্লামা শায়খ সাজিদুর রহমান।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বোরহান উদ্দিন আল মতিন, বোরহান উদ্দিন কাসেমী, মুফতি এনামুল হাসান, মুফতি আব্দুল হক, মাওলানা আনোয়ার বিন মুসলিম, মুফতি জাকারিয়া খান, মাওলানা ইউসুফ ভুইয়া, মাওলানা আতহার আলী, জনাব জাকির হোসাইন, মাওলানা জুনায়েদ কাসেমী, মাওলানা মাসুদুর রহমান খান, মাওলানা ইসহাক আল মামুন, সৈয়দ কাশেম, মাওলানা আব্দুল মমিন ফুয়াদ, কওমী ছাত্র ঐক্য পরিষদের মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা কাওছার আহমদ, মাওলানা আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

আগের সংবাদতিন তালাক নিষিদ্ধ যে দেশগুলোতে
পরবর্তি সংবাদআহলে হাদিস আন্দোলন : সূচনা ও বিস্তার