বাইতুল্লাহর সফরে মুফতি ফয়জুল্লাহ

ফাতেহ ডেস্ক

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতের এক ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন মুফতি ফয়জুল্লাহ। পবিত্র হজ পালনকালে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করবেন বলেও জানিয়েছেন।

পবিত্র হজ পালন শেষে আগামী ২০ আগস্টের পর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

আগের সংবাদতিন তালাক বিল মুসলিম নারীদের প্রতি অবিচার : মাহমুদ মাদানি
পরবর্তি সংবাদউসামা বিন লাদেনের ছেলে হামজা নিহত, দাবি যুক্তরাষ্ট্রের