ইয়েমেনে হুথিদের আত্মঘাতী হামলা, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথির পরপর দুটি আত্মঘাতী হামলায় দেশটির বন্দর নগরী এডেনে সেনাবাহিনীর কুচকাওয়াজে নিহত হয়েছেন ৪০ জন। নিহতদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ২০ জন।

বৃহস্পতিবার দেশটির দুই স্থানে আত্মঘাতী হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

এ হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার দায় স্বীকার করেছে বিদ্রোহী হুথি গোষ্ঠী।

প্রথম হামলাটি চালানো হয় এডেনের দক্ষিণাঞ্চলীয় শেখ ওথমান এলাকায়। পশ্চিমাঞ্চলীয় এডেনে আলা জালা’আ সেনা ক্যাম্পে দ্বিতীয় হামলাটি চালানো হয়।

আগের সংবাদচট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ইসলামী ছাত্র খেলাফতের ত্রাণ বিতরণ
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীর ক্যান্সার হয়েছে–এমন গুজব ছড়ানোর দায়ে মাদারীপুরে যুবক গ্রেপ্তার