
আন্তর্জাতিক ডেস্ক
ভারতে হিন্দু-মুসলিম দ্বন্দ্ব কমতেই চাইছে না, বরং বেড়েই চলেছে। হিন্দুদের আশকারায় আরও প্রকট হচ্ছে এই দ্বন্দ্ব। কিছুদিন আগেই জোম্যাটো কোম্পানির সরবরাহ করা খাবার এক মুসলিম ডেলিভারি বয় নিয়ে যাওয়ায় সে খাবার রাখেননি অমিত শুক্লা নামের এক হিন্দু গ্রাহক। এর পরেই জাতীয় টিভি চ্যানেলে নতুন কাণ্ড ঘটালেন ‘হাম হিন্দু’ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিষ্ঠাতা অজয় গৌতম।
ভারতের নিউজ২৪ নামের একটি টেলিভিশন চ্যানেলে আমন্ত্রিত হয়ে এসেছিলেন গৌতম। বক্তব্যের বিষয় ছিল সেই জোম্যাটো প্রসঙ্গ। যেই মুহূর্তে ওই অনুষ্ঠানে যুক্ত করা হয় নিউজ উপস্থাপক, সঙ্গে সঙ্গেই নিজের চোখ ঢেকে রাখেন গৌতম। খালিদ নামের ওই মুসলিম উপস্থাপককে দেখা থেকে বিরত থাকতেই টিভির সম্প্রচারের সময় নিজের চোখ ঢেকে নেন গৌতম ।
এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন টিভি চ্যানেলের প্রধান সম্পাদক অনুরাধা প্রসাদ। এক টুইটে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনায় আমরা অত্যন্ত হতবাক। তার আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং এ কারণেই ভবিষ্যতে তাকে আর ওই চ্যানেলের কোনও অনুষ্ঠানে ডাকা হবে না।’
সামাজিক মাধ্যমেও এই ভিডিও ভাইরাল হয়ে গেছে। এর তীব্র নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। এমনকি ব্রিজেশ কালাপ্পার মত হিন্দুত্ববাদী ব্যক্তিত্বও এই ঘটনার প্রতিবাদ করেছেন।
উল্লেখ্য, গৌতমের ‘হাম হিন্দু’ ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর ওয়েবসাইটেও লেখা রয়েছে ‘মুসলিম তোষণনীতির বিরুদ্ধে লড়াই ও সম্পূর্ণ হিন্দু রাষ্ট্র গড়ে তোলাই মূল লক্ষ্য।’
News24 के एंकर Saud Md. Khalid को देखकर अजय गौतम ने अपना मूंह छुपाया…
(link: https://t.co/r2V0Gs7PcS )
@sandeep_news24 @maulanadehlavi @ashutosh83B @saud_smk @manakgupta @sakshijoshii pic.twitter.com/lb7VfUxHyJ— News24 India (@news24tvchannel) August 1, 2019
