আইনের সাথে সংঘাত নয়, তিন তালাক বিষয়ে শরিয়ত মেনেই চলব : সিদ্দিকুল্লাহ চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

তিন তালাকের বিষয়ে ভারতের মুসলিম সম্প্রদায়কে সতর্ক হতে বললেন গ্রন্থাগার মন্ত্রী ও জমিয়ত উলামায়ে হিন্দের নেতা সিদ্দিকুল্লা চৌধুরী। শনিবার শিলিগুড়িতে তিনি ‘তিন তালাক বিল’ নিয়ে মুখ খুলেন।

‘তিন তালাক বিল’ প্রসঙ্গে তিনি বলেন, ‘তিন তালাক নিয়ে কেন্দ্রে বিল পাশ হয়েছে। রাষ্ট্রপতি সেই বিলে স্বাক্ষর করে দিয়েছেন। তিন তালাক নিয়ে আইনের সাথে সংঘাতে যাব না। যেহেতু তিন তালাক ধর্মীয় বিষয়, শরিয়তের বিষয়, তাই আমরা শরিয়ত মেনেই চলব। তবে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলব আরো বেশি করে সতর্ক হতে।

তিনি আরও বলেন, তিন তালাক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের উচিৎ ছিল চটজলদি সিদ্ধান্ত না নেওয়া। শুধুমাত্র রাজনীতি করার জন্য তিন তালাককে অবৈধ ঘোষষা করেছে কেন্দ্র।’

উল্লেখ্য, তিন তালাক নিয়ে রবিবার দিল্লিতে বৈঠক করবে জমিয়ত উলামায়ে হিন্দ।

আগের সংবাদসৌদি আরবের রাজকীয় অতিথি হয়ে হজ পালন করতে গেলেন ক্রাইস্টচার্চে আহত-নিহতদের পরিবার
পরবর্তি সংবাদসৌ‌দি পৌঁছলেন ১ লাখ ১৭ হাজার বাংলাদেশি হজযাত্রী