সৌ‌দি পৌঁছলেন ১ লাখ ১৭ হাজার বাংলাদেশি হজযাত্রী

ফাতেহ ডেস্ক

পবিত্র হজ পালনে সৌ‌দি পৌঁছলেন ১ লাখ ১৭ হাজার বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৬ হাজার ৯১৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১০ হাজার ৬১১ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৭০টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৬৫টিসহ মোট ৩৩৫টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।

শ‌নিবার (৩ আগস্ট) দিবাগত রাত ৩টায় (সৌ‌দি সময়) মক্কা থে‌কে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে ।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

আগের সংবাদআইনের সাথে সংঘাত নয়, তিন তালাক বিষয়ে শরিয়ত মেনেই চলব : সিদ্দিকুল্লাহ চৌধুরী
পরবর্তি সংবাদটেক্সাসে শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলিতে নিহত ২০