
ফাতেহ ডেস্ক
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজারীর সহকারী মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর মায়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম ফটিকছড়িস্থ বাবুনগর মাদরাসা মাঠে আজ সকাল ১০টা ৩০ মিনিটের দিকে নামাজে জানাজা হয়। এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী ইমামতি করেন।
জানাজা নামাজে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। জানা গেছে, বাবুনগর মাদরাসার মাকবারায়ে হারুন রহ.-এ তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, আল্লামা জুনাইদ বাবুনগরীর মা ফাতেমা বেগম রোববার রাত ৯ টা ৪৫ মিনিটে নিজ বাড়ি বাবুনগরে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে মরহুমার বয়স ছিল ৮৩ বছর। প্রখ্যাত বুযুর্গ আল্লামা হারুন বাবুনগরী-এর মেয়ে, শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বোন এবং আল্লামা আবুল হাসান এর সহধর্মিনী ছিলেন তিনি।
