নির্ধারিত হলো এ বছরের কুরবানির পশুর চামড়ার দাম

ফাতেহ ডেস্ক

আসন্ন ঈদুল আজহার জন্য কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত বছরের মতো প্রায় অপরিবর্তিতই থাকছে এবারের কোরবানির পশুর চামড়ার মূল্য।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ বছরের কোরবানির চামড়ার নির্ধারিত দাম ঘোষণা করেন। চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়।

এ সময় মন্ত্রী জানান, এবার গরুর চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গফুট হবে ৪৫ থেকে ৫০ টাকা। ঢাকার বাইরে ৩৫-৪০ টাকা। খাসির চামড়ার দাম হবে সারা দেশে ১৮-২০ টাকা। বকরির চামড়ার দাম ১৩-১৫ টাকা।

বৈঠকে চামড়া ব্যবসায়ীরা দেশীয় বাজারে চামড়ার ভালো দাম পাওয়া যায় না বলে অভিযোগ করেন। এর জবাবে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম তাদের উদ্দেশে বলেন, ‘দেশীয় বাজারে ভালো দাম না পেলে চামড়া রফতানির বিষয়টি আমরা চিন্তা করবো।’

প্রসঙ্গত, গত বছরও চামড়ার দাম একইরকম ছিল।

আগের সংবাদঝুঁকিতে হালাল খাদ্য, আলেমরা যা ভাবছেন
পরবর্তি সংবাদকাশ্মীরে ভারতের জবর-দখলদারির প্রতিবাদে ইসলামী ছাত্র খেলাফতের মানববন্ধন বুধবার