আর্জেন্টিনার হারে সমর্থকের আত্মহত্যা-কী বলছেন বিশিষ্ট জনেরা

বশির ইবনে জাফর: ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের হার মেনে নিতে না পেরে রাজধানীতে আর্জেন্টিনার এক সমর্থক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

নিহত আর্জেন্টিনা ভক্তের নাম জাহিদুল ইসলাম জালাল (৩৫)। গত ২১ জুন বৃহস্পতিবার রাতে রাজধানীর কাফরুলে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

এ বিষয়ে কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল বলেন, ‘বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনার খেলা দেখে সমর্থকরা হতাশা নিয়ে যখন ঘুমিয়ে পড়েন, তখন জাহিদুল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তিনি ইব্রাহিমপুরের বাসিন্দা।’

মোজাম্মেল আরও বলেন, ‘আর্জেন্টিনা হারার পর মনের কষ্টে হয়তো তিনি এ কাজ করেছেন। খবর পেয়ে আমরা তার মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’

এদিকে মাত্রাতিরিক্ত খেলা-আসক্তিকে ‘ভয়ঙ্কর’ বলছেন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার এম আজিজ চৌধুরী।
তিনি ফাতেহ টুয়েন্টিফোরকে জানান, ফুটবল বিশ্বকাপের উম্মাদনা এটা থাকবেই। আমাদের সংস্কৃতিতে খেলাধুলা এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে মিশে আছে। তবে ভয়ঙ্কর দিকটি হচ্ছে উম্মাদনার মাত্রা ছাড়িয়ে যাওয়া। যে কোন জিনিসই মাত্রাতিরিক্ত হলে তা বিপদ ডেকে আনে। সেজন্য খেলা-আসক্তি থেকে নিজেকে কন্ট্রোলে রাখার মরামর্শ দিয়েছেন তিনি।

খেলায় হারে আত্মহত্যা, কারণ ও প্রতিকার জানতে কথা বলা হয় বিশিষ্ট্য আলেম ও লেখক মুফতি আবদুল মুনিনের সাথে। তিনি বলেন খেলায় হার নিয়ে আত্মহত্যা এটা কিছুতেই মেনে নেয়া যায় না। একে তো আত্মহত্যাই একটি মহাপাপ তার উপর খেলা নিয়ে এমন হওয়া সে তো আরো লজ্জাস্কর। খেলা নিয়ে ইতোপূর্বে মারামারির মতো ঘটনাও আমাদের দেশে ঘটেছে এবং ঘটছে। এর প্রধান কারণ হচ্ছে ধর্মী মূল্যবোধ না থাকা। একজন প্রকৃত মুসলমান কখনোই খেলা-ধুলায় মত্ত হতে পারে না। এ নিয়ে ধর্মীয়ভাবে ব্যাপক নিষেধাজ্ঞা রয়েছে। আর যে ধর্মীয় নিষেধ উপেক্ষা করবে তার পরিণতি এটাই শেষ নয় পরকালে রয়েছে ভয়ঙ্কর শাস্তি। তাই প্রতিটি পরিবারকে এখনই সজাগ হতে হবে। বাড়াতে হবে ধর্মীয় মূল্যবোধ। তা না হলে এমনই চলতে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

 

আগের সংবাদদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : অর্থমন্ত্রী
পরবর্তি সংবাদমেয়েদের সম্ভ্রম রক্ষায় অভিনব আইন !