আরও এক বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যু

ফাতেহ ডেস্ক

পবিত্র হজ পালন শেষে এবার বাড়ি ফেরার পালা।সবার চোখে মুখে বাইতুল্লাহ এবং রওজা জিয়ারতের ‍সুখানুভূতি। ‍সেই সুখানুভূতি বুকে নিয়েই মক্কার পবিত্র মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রোকেয়া বেগম (৭৭) নামে একজন বাংলাদেশি হজযাত্রী। গতকাল ১৬ আগস্ট (শুক্রবার) পবিত্র মক্কা আল-মুকাররমায় মারা যান তিনি।

মরহুমার পাসপোর্ট নম্বর ইএ ০২৬১৭৮৭। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনায়।

এ নিয়ে চলতি বছর মোট ৭৭ জন হজযাত্রী/হাজি মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে পুরুষ ৬৮ জন ও নারী ৯ জন। এরমধ্যে মক্কায় ৬৯ জন, মদিনায় ৭ জন ও জেদ্দায় ১ জন মারা যান।

আগের সংবাদবাসের ধাক্কায় প্রাইভেট কার খাদে, নিহত ৪
পরবর্তি সংবাদকাশ্মীরে কারফিউ শিথিল হলেও বন্ধ মোবাইল-ইন্টারনেট সেবা