ইন্তিকাল করেছেন বিশিষ্ট লেখক অনুবাদক হাফেজ মাওলানা মাসউদুর রহমান

ফাতেহ ডেস্ক

বিশিষ্ট লেখক অনুবাদক হাফেজ মাওলানা মাসউদুর রহমান ইন্তিকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার ‍সকালে তাঁর কুষ্টিয়ার বাসায় তিনি ইন্তেকাল করেন।

এর আগে গত ৬ আগস্ট হার্ট আ্যটাক করে তিনি কুষ্টিয়ার সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তিনি কুষ্টিয়ার ঐতিহ্যবাহি ছয় রাস্তা মোড় জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন।

রাহনুমা প্রকাশনী থেকে তাঁর অনূদিত অনেকগুলো জনপ্রিয় বই প্রকাশিত হয়েছিল । সেগুলোর মধ্যে অন্যতম হলো- তারবিয়াতুস সালিক১-৩, সাহাবীদের ঈমানদীপ্ত জীবন১-২, তাবেঈদের ঈমানদীপ্ত জীবন, নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন ইত্যাদি। এছাড়া আরও একাধিক মৌলিক ও অনুবাদ গ্রন্থ তার রয়েছে। তিনি হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত নুরিয়া মাদরাসার সাবেক ছাত্র।

মহান আল্লাহ প্রচারবিমুখ এই মাটির মানুষটিকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।

আগের সংবাদকাশ্মীরে কারফিউ শিথিল হলেও বন্ধ মোবাইল-ইন্টারনেট সেবা
পরবর্তি সংবাদইসরাইলের ‘নিপীড়নমূলক শর্ত’ প্রত্যাখ্যান করলেন রাশিদা তৈয়বা