ধর্ষণ মামলার আসামি ধরতে হুজুর সাজলেন থানার এসআই

ফাতেহ ডেস্ক

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ধর্ষণ মামলার আসামি রেজওয়ান মিয়াকে (২৫) অভিনব কৌশলে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তার করতে থানার এসআই আজিজুর রহমান পাঞ্জাবি,পায়জামা, টুপি, রুমাল পরে হুজুরের বেশ ধারণ করেন। তারপর বালিপাড়া গ্রামে গিয়ে তাকে গ্রেপ্তার করেন।

শনিবার বিকেলে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামে এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রেজওয়ান মিয়া জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের শুকইনপুর গ্রামের আহমদ আলীর ছেলে।

জৈন্তাপুর থানার ওসি শ্যামল বণিক জানান, গত ১৮ জুলাই এক তরুণী রেজওয়ান মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে রেজওয়ান পলাতক ছিলেন। গ্রেপ্তার রেজওয়ান এর আগেও অন্য একটি ধর্ষণ মামলায় কারাগারে ছিল। জামিনে বেরিয়ে সে ফের আরেকটি ধর্ষণের ঘটনা ঘটায়।

আসামি রেজওয়ানকে রবিবার আদালতে প্রেরণ করে তার রিমান্ড চাওয়া হবে বলে জানান ওসি।

আগের সংবাদভারতে স্ত্রীকে তিন তালাক দেওয়ায় গ্রেপ্তার ‍স্বামী
পরবর্তি সংবাদরোহিঙ্গা নির্যাতন তদন্ত করতে মিয়ানমারের ইনকোয়ারি কমিশন ঢাকায়