
ফাতেহ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দুবিভাগ ও গল্প বিষয়ক পত্রিকা ‘গল্পকার’-এর সমন্বিত আয়োজনে আগামীকাল বুধবার অনুষ্ঠিত হচ্ছে ধারাবাহিক গল্প বলা প্রতিযোগিতা ও হাইকেল হাশমী অনূদিত ‘বাংলাদেশের উর্দু ছোটগল্প’ গ্রন্থের আলোচনা সভা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মুজাফফর আহমদ মিলনায়তনে বুধবার বিকাল চারটায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উর্দু বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুসাইনুল বান্নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। আলোচনা করবেন গবেষক ও অনুবাদক জাভেদ হোসেন, উর্দু বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, কবি ও অনুবাদক ড. গৌরাঙ্গ মোহান্ত এবং ‘গল্পকার’ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীন।
