দেশে ফিরেছেন ১৬৬৭০ জন হাজি

ফাতেহ ডেস্ক

ঝামেলাবিহীনভাবে পবিত্র হজ পালন শেষে বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের ৪৫টি ফ্লাইটে দেশে ফিরেছেন ১৬ হাজার ৬৭০ জন হাজি।

ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল বারকাত মোহাম্মদ আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই বাংলাদেশ থেকে আগত যেসকল হজযাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

এছাড়া সভায় হাজিদের নির্ভিগ্নে দেশে প্রত্যাবর্তন এবং চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে হজ অফিস মক্কার কাউন্সিলর মুহাম্মাদ মাকসুদুর রহমান, মক্কাস্থ মৌসুমী হজ অফিসার, কনসাল (হজ), প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক দলের দলনেতা ও আইটি দলের দলনেতা উপস্থিত ছিলেন। সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং হজ পরবর্তী সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

আগের সংবাদকাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক ন্যায় আদালতে যাবে পাকিস্তান
পরবর্তি সংবাদআরও এক বাংলাদেশি হাজির মৃত্যু