‘অক্টোবরের শেষের দিকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা’

ফাতেহ ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, অক্টোবরের শেষের দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ মিলনায়তনে বাসাইল পৌরসভা নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাসাইল পৌরসভা একটি ছোট পৌরসভা। এরপরও ইসি প্রত্যেকটি নির্বাচনকে গুরুত্ব দিয়ে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে বাসাইল পৌরসভাসহ সিটি নির্বাচনগুলো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। আশা করছি আগামী ৩০ জুনের নির্বাচন গ্রহণযোগ্য হবে। ইতোমধ্যে সব প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ওই অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক খান নুরুল আমীনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, র‌্যাব-১২ এর সিপিসি-৩ কমান্ডার মেজর রবিউল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান প্রমূখ।

আগের সংবাদদেশে ৭০ লাখ মানুষ মাদকাসক্ত: মেনন
পরবর্তি সংবাদকিশোরগঞ্জের অষ্ট্রগামে বিদআতিদের হামলা বাড়ি-ঘরে আগুন