
আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কে পৌঁছেছে রাশিয়ার তৈরি দ্বিতীয় পর্যায়ের এস-৪০০ বিমান বিধ্বংসী ক্ষেণাস্ত্র ব্যবস্থা। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইয়োন শাফাক।
তুর্কী মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, আঙ্কারার নিকটবর্তী মার্টেড বিমানবন্দরে দ্বিতীয় পর্যায়ের এস-৪০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের যন্ত্রপাতি এসে পৌঁছেছে। এক মাস ধরেে এই হস্তান্তর প্রক্রিয়া চলবে।
আঙ্কারার এস-৪০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম পর্যায়ের যন্ত্রাংশ জুলাই মাসে গ্রহণ করেছিল। ওই প্রক্রিয়া শেষ হয়েছিল ২৫ জুলাই।
