খুলনায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্কুল-শিক্ষক গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক

খুলনার কয়রা উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ-চেষ্টার অভিযোগে ভাস্কর মন্ডল নামের এক স্কুল-শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া সরদার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। ভাস্কর মন্ডল (৫০) ওই এলাকার গাজীনগর গ্রামের বাসিন্দা এবং হোগলা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে, ওই শিক্ষার্থী তার নানা বাড়িতে বেড়াতে এলে শিক্ষক ভাস্কর তাকে ফুসলিয়ে বামিয়া সরদার পাড়ার পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকার শুনে গ্রামবাসী গিয়ে তাকে উদ্ধার করে এবং শিক্ষককে হাতে-নাতে আটক করে পুলিশকে খবর দেয়।

কয়রা থানার উপ-পরিদর্শক এসআই নিমাই চন্দ্র কুন্ডু ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং শিক্ষককে থানায় নিয়ে যান।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, অভিযুক্তকে আটক এবং ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

আগের সংবাদভয়ংকর হয়ে উঠছে খ্রিষ্টান মিশনারিরা
পরবর্তি সংবাদভয়ংকর অভিজ্ঞতা নিয়ে সৌদি থেকে ফিরলেন ১১০ নারী গৃহকর্মী