
ফাতেহ ডেস্ক
পবিত্র হজ পালনে গিয়ে আরও এক বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন। বুধবার (২৮ আগস্ট) মক্কা মুকাররমায় তার মৃত্যু হয়। ওই ব্যক্তির নাম মোহাম্মদ জাভেদ কায়সার (৩৯)। তার পাসপোর্ট নম্বর বিকে ০২৬৪৭৬১।
রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা মোহাম্মদ জাভেদ কায়সার বেসরকারি লর্ড ট্রাভেলসের মাধ্যমে গত ১ আগস্ট সৌদি এয়ারলাইন্সের এসবি ৩৮০৫ ফ্লাইটে সৌদি আরব যান।
এ নিয়ে চলতি বছর হজ পালনে গিয়ে সৌদি আরবে সর্বমোট ১১০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৯৩ জন ও মহিলা ১৭ জন। ১১০ জনের মধ্যে মক্কায় ৯৮ জন, মদিনা ১১জন ও জেদ্দায় ১ জনের মৃত্যু হয়।
