
ফাতেহ ডেস্ক: প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, ফার্স্টলেডি এমিনি এরদোগান, তাদের মেয়ে ও জামাতা তুরস্কে চলমান নির্বাচনে স্থানীয় সময় দুপুরে ইস্তাম্বুলের উসকোদার ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন।
এসময় প্রেসিডেন্ট এরদোগান সাংবাদিকদের বলেন, এই নির্বাচন তুরস্কের গণতন্ত্রের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আজীবন।
তিনি বলেন, ভোটারদের উপস্থিতি ও ভোটগ্রহণের হারই প্রমাণ করেছে তুরস্কে গণতন্ত্র কতটা অগ্রগতি এবং উন্নয়ন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে তুরস্ক গণতান্ত্রিক বিপ্লবের একটি বাস্তব অভিজ্ঞতা অর্জন করছে।
জনগণ এমন ভোটই আর এমন নির্বাচনই আশা করেছে। এসময় শান্তিপূর্ণভাবে ভোটপ্রদান ও ভোট গ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান এরদোগান।
