আরও এক বাংলাদেশি হাজির ইনতেকাল, মৃতের সংখ্যা দাঁড়াল ১১২

ফাতেহ ডেস্ক

পবিত্র হজ পালন শেষে দেশে ফেরার জন্য অপেক্ষমান আরও এক হাজি গতকাল বৃহস্পতিবার পবিত্র মক্কা মুকাররমায় ইন্তেকাল করেছেন। তার নাম তৈয়ব আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। পাসপোর্ট নম্বর বিটি ০১২৭৩৮০।

ঠাকুরগাও জেলার হরিপুরের বাসিন্দা মো. তৈয়ব আলী বেসরকারি মারওয়া ট্রাভেল এজেন্সির ম‌াধ্যমে গত ২৮ জুলাই সৌদি এয়ারলাইন্স এসবি ৮০৭ ফ্লাইটে হজ পালনে যান।

এ নিয়ে চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে সর্বমোট ১১২ জন হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯৫ জন পুরুষ ও ১৭ জন নারী। হাজিদের মধ্যে মক্কায় ১০০ জন, মদিনায় ১১ জন ও জেদ্দায় ১ জনের মৃত্যু হয়।

আগের সংবাদকাশ্মীরে ব্যাপক নির্যাতন চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী
পরবর্তি সংবাদসকল ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়নে সরকার পর্যাপ্ত উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে : ধর্ম প্রতিমন্ত্রী