পবিত্র আশুরার তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আজ

ফাতেহ ডেস্ক

১৪৪১ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা ও পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ শনিবার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তা নিন্মোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বরসমূহ হচ্ছে, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭, ৯৫৫৯৪৯৩ । ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

আগের সংবাদপকেটে স্মার্টফোন নিয়ে নামাজ পড়া যাবে?
পরবর্তি সংবাদএনআরসি তালিকায় নেই স্ত্রীর নাম, মানসিক চাপে আত্মহত্যা স্বামীর