দেশে পুথিগত বিদ্যা বেশি  প্রাতিষ্ঠানিক বিদ্যা কম :শিল্পমন্ত্রী

ফাতেহ ডেক্স: আমাদের দেশে বর্তমানে দক্ষ লোকের অনেক অভাব রয়েছে। এর থেকে বেরিয়ে আসার জন্য সরকার লোকাল বিনিয়োগকে বেশি প্রধান্য দিচ্ছি বলে জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, আমাদের অনেকে দক্ষ লোক রয়েছে যারা বিভিন্ন দেশে ভালো অবস্থানে কর্মরত রয়েছে। তবে তারা ভালো পরিবেশ পেলে দেশে ফিরে এসে কাজ করবেন। এজন্য দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকাল কারখানাগুলোকে একত্রিত করে প্রশিক্ষণের ব্যবস্থা করা। পাশাপাশি তাদেরকে উন্নয়নে ইকোনমিক জোনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করেছি। যাতে করে কারখানাগুলো নিরোবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ, গ্যাসসহ সরকারের পক্ষ  থেকে যে সকল সুবিধা প্রদান করা হয় তা সহযে পারে। এতে করে তাদের সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে।

আমির হোসেন আমু বলেন, আমাদের দেশে পুথিগত বিদ্যা বেশি অন্যদিকে প্রাতিষ্ঠানিক বিদ্যা কম। এর থেকে বেরিয়ে এসে ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে। শিল্প উৎপাদনে এর প্রয়োগ নিশ্চিত করতে হবে। কারণ মেটাল ম্যানুফ্যাকচারিং লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর হচ্ছে শিল্পায়নের মুল ভিত্তি।

বিটাক-এর মহাপরিচালক মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, আহসান উল্লাহ বিদ্যালয়ের প্রফেসর একেএম নূরুল আমিন, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

এদিকে শিক্ষাব্যবস্থার অপরিপক্কতায় দেশে যোগ্য লোকের অভাব পরিলক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন অধিকার বাস্তবায়ন কমিটি ‘আবাক’ এর সাবেক সভাপতি আখতারুজ্জামান মাহদি। ফাতেহ টুয়েন্টিফোরকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন- আগামীর বাংলাদেশ হবে আরো বিপর্যস্ত ও মেরুদণ্ডহীন। কেননা যে দেশে প্রশ্নফাঁস আর জিপিএ ফাইভ বিক্রির মতো অনৈতিকতা চলে সর্বত্র সেখানে যোগ্য জনবল পাবার আশা করা নিতান্তই বোকামির শামিল।

 

আগের সংবাদওবায়দুল কাদেরকে মির্জা ফখরুল ‘উনি ভালো কবিতা লিখতেন একসময়’
পরবর্তি সংবাদতুরস্কের ভোট গণনায় এরদোগান এগিয়ে