
ফাতেহ ডেস্ক
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে প্রত্যাবর্তন করেছেন ৬৯ হাজার ৪৯৯ জন হাজি। গতকাল ১ সেপ্টেম্বর পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯০টি ও সৌদি এয়ারলাইন্সের ১০২টিসহ মোট ১৯২টি ফ্লাইটে তারা দেশে ফেরেন।
উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনে সৌদি আরব যান। গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
