এনআরসি ইস্যুতে ভারতকে সতর্কবার্তা জাতিসঙ্ঘের

আন্তর্জাতিক ডেস্ক

আসামের এনআরসি ইস্যুতে ভারত সরকারকে একপ্রকার সতর্কবার্তা দিয়েছেন জাতিসঙ্ঘ উদ্বাস্তু বিভাগের শীর্ষ কর্মকর্তা ফিলিপো গ্রান্ডি।

রোববার ভারতের এনআরসিতে ১৯ লাখ মানুষের বাদ পড়া নিয়ে তিনি উদ্বেগপ্রকাশ করেছেন। জেনেভা থেকেই একটি বিবৃতিতে তিনি বলেছেন,ভারত সরকারের উচিত এটা নিশ্চিত করা যেকোনো নাগরিকই রাষ্ট্রহীন না হয়ে যায়। প্রত্যেক নাগরিকের তথ্যের অধিকার নিশ্চিত করতে হবে। তাদের উপযুক্ত আইনি পরিষেবা দিতে হবে। সরকারকে আইনি সহায়তা করতে হবে। নিশ্চিত করতে হবে, এরা সর্বোচ্চ শ্রেণির পরিষেবা পাচ্ছে।’

উল্লেখ্য, শনিবারই আসামের এনআরসির চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে ভারত সরকার। খসড়ায় বাদ যাওয়া ৪১ লাখ মানুষের মধ্যে নতুন তালিকায় ঠাঁই পেয়েছেন প্রায় ২২ লাখ মানুষ। চূড়ান্ত তালিকায় মোট ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জন ঠাঁই পেয়েছেন। বাদ গেছে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষের নাম। ফলে এই ১৯ লাখেরও বেশি মানুষের ভবিষ্যত এখন অথৈ পানিতে।

আগের সংবাদমঙ্গলবার বাংলাদেশ আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ
পরবর্তি সংবাদমিনার মসজিদ মাদরাসা নিয়ে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার জরুরী বৈঠক