দেশে ফিরেছেন ৮২ হাজার ১৭৮ জন হাজি

ফাতেহ ডেস্ক

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৮২ হাজার ১৭৮ জন হাজি। বুধবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১১ ও সৌদি এয়ারলাইন্সের ১২০টিসহ মোট ২৩১টি ফ্লাইটে দেশে ফেরেন তারা।

গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনে সৌদি আরব যান। হজের আগে ও পরে মোট ১১২ জন হাজির মৃত্যু হয়েছে। তার মধ্যে ৯৫ জন পুরুষ ও ১৭ জন নারী। এদের মধ্যে মক্কায় ১০০ জন, মদিনায় ১১ জন ও জেদ্দায় ১ জনের মৃত্যু হয়।

আগের সংবাদমিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসির ছেলে আবদুল্লাহ’র মৃত্যু
পরবর্তি সংবাদ৫ সেপ্টেম্বর : ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা