
ফাতেহ ডেস্ক
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৮৬ হাজার ৪৩৮ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১১৭ ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১২৬ সহ মোট ২৪৩টি ফ্লাইটে তারা দেশে ফিরেন।
চলতি বছর বাংলাদেশি হাজিদের মধ্যে সৌদি আরবে ইন্তেকাল করেছেন ১১২ জন। তাদের মধ্যে পুরুষ ৯৫ ও ১৭ মহিলা। মারা যাওয়াদের মধ্যে মক্কায় ১০০, মদিনায় ১১ ও জেদ্দায় একজন রয়েছেন।
বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ জীবনে অন্তত একবার পবিত্র হজ পালনের স্বপ্ন দেখেন। বাংলাদেশ থেকে যারা এবার হজ করলেন তাদের মধ্যে কোন পেশার মানুষ বেশি তা খুঁজতে গিয়ে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মোট এক লাখ ২৭ হাজার ১৫২ হাজির মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ ব্যবসায়ী, ৩৪ শতাংশ গৃহিণী, ৯ শতাংশ চাকরিজীবী, ৬ শতাংশ কৃষক এবং অন্য পেশার ১১ শতাংশ মানুষ হজ পালন করেছেন।
গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
