
ফাতেহ ডেস্ক
মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থী (১১) নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা নাগাদ ময়মনসিংহের গফরগাঁওয় উপজেলার হাতিখলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাদরাসাছাত্র তৌহিদ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের আল আমীনের ছেলে।
জানা যায়, গত সোমবার মায়ের সাথে হাতিখলা গ্রামে নানা লিটন মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল তৌহিদ। মঙ্গলবার বিকালে তার নানা লিটন মিয়ার ঘরের টিনের চালার উপর আটকে যাওয়া বল আনতে গিয়ে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয় গফরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শামছুল আলম খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
