কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মৌলভীবাজার উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জুবায়ের আহমদ জুবেল, মৌলভীবাজার থেকে

কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মৌলভীবাজার উলামা পরিষদের উদ্যোগে মৌলভীবাজার শহরে আজ শনিবার বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০ টায় মৌলভীবাজার টাউন ঈদগাহে উলামা পরিষদের সভাপতি উস্তাদুল আসাতিযা আল্লামা আব্দুল বারী ধর্মপুরীর সভাপতিত্বে ও মাওলানা আব্দুল মুগনি, মাওলানা ইসলাম উদ্দিন ও মাওলানা মুজাহিদ আহমদ-এর যৌথ পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।।সমাবেশের পরপর বিশাল বিক্ষোভ মিছিল শহরের শাহ মোস্তফা রোড ও চৌমুহনী প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে
এসে সমাপ্ত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, শায়খুল হাদীস আল্লামা আব্দুর রহমান মনোহরপুরী, রায়পুর মাদরাসার মুহতামিম, মাওলানা গিয়াস উদ্দিন, ভাদগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা ইমদাদুর রহমান, জামেয়া আরাবিয়ার মুহতামিম, মুফতি হাবিবুর রহমান, রাজনগর গড়গাঁও মাদরাসার মুহতামিম কারি শামসুল হক, জামেয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা জামিল আহমদ, শেখবাড়ী মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা সাদ আমিন, রাধানগর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মুগনী, নূরুল কুরআন মাদরাসার মুহাতমিম মাওলানা আহমদ বিলাল, মাওলানা সাইফুর রহমান, মাওলানা মুজিবুর রহমান,মাওলান জিয়া উদ্দিন ইউসুফ, মাওলান সাইফুর রহমান ফয়ছল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কাশ্মীরের উপর যে ৩৭০ ধারা পরিবর্তন করা হয়েছে যার জন্য তাদের উপর এমন জুলুম নির্যাতন করা হচ্ছে, যার দরুণ আজ গোটা মুসলিম বিশ্ব মর্মাহত। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মুসলিদের ঐক্য আজ খুব প্রয়োজন। কাশ্মীরের স্বাধীনতা তাদের অধিকার। কিন্ত তাদের মুসলমানিত্বের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন করা-সহ এমন জুলুম করা হচ্ছে যা মুসলমানদের কলিজায় আঘাত করছে।

আগের সংবাদআপেল নিয়ে ভুল ধারণা
পরবর্তি সংবাদ‘নির্মিতব্য মডেল মসজিদগুলো মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়তে ভূমিকা রাখবে’